শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ ৪ যাত্রী গ্রেফতার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণসহ ৪ জন যাত্রীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার এক যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেফতাকৃত যাত্রীরা হলেন, আব্দুল কাদির (৪১), মো: জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) ও খোরশেদ আলম (৪২)। তারা স্বর্ণগুলো পাচারের চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকায় অবতরণ করে। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী একটি যৌথ আভিযানিক দল গ্রীন চ্যানেলে অপেক্ষমান ছিল। পরে সকাল ৬টার দিকে ফ্লাইটের যাত্রীরা বের হতে থাকেন। এ সময় ওই ৪ জন যাত্রীর পথরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরে তাদের তল্লাশি করে পোশাকে লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১টি করে গোল্ড বার (১১৬ গ্রাম) ও ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। প্রত্যেক যাত্রীই একই পরিমাণ স্বর্ণ বহন করছিলেন। এছাড়া, এই চারজন যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর