শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিবাহবার্ষিকীতে উপহার না আনায় স্বামীকে ছুরিকাঘাত

বিবাহবার্ষিকীতে কোনো উপহার না নিয়ে ঘরে ফেরায় দুর্ভোগ নেমে এলো স্বামীর কপালে। ঘরে পা রাখতে কোনো উপহার দেখতে না পাওয়ায় স্বামীকে ছুরিকাঘাত করে বসেন স্ত্রী। ভারতের বেঙ্গুলুরুতে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ৩৭ বছর বয়সী কিরণ খালি হাতেই বাসায় ফেরেন। ওইদিন ছিল তাদের বিবাহবার্ষিকী। খালি হাতে বাসায় ফেরায় স্ত্রী বিষয়টি সহ্য করতে না পেরে তাকে রান্না ঘরের ছুরি দিয়ে আঘাত করে। এ সময় কিরণ আঘাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন, কিন্তু সম্ভব হয়নি।

স্ত্রীর ছুরিকাঘাতে তার হাত জখম হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত ১ মার্চ স্ত্রী সন্ধ্যার বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে পুলিশ বলছে, বিষয়টি পারিবারিক। এজন্য দুজনের মধ্যে আলোচনার করে এর সমাধান করতে পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় পর কিরণ তার স্ত্রীকে কাউন্সেলিং করার জন্য চেষ্টা করছেন। ভারতে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে নারীরা গৃহস্থলির কাজে বেশি চাপ অনুভব করলে খেই হারিয়ে ফেলে। ফলে অনেক ক্ষেত্রে নারীদের কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে।

সম্পর্কিত খবর