শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিদায়ী বছর চীনে রেকর্ড অ্যালুমিনিয়াম উৎপাদন

বিদায়ী বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন। দেশটির নীতিনির্ধারকরা ব্যবহারিক ধাতুটির উৎপাদন কমানোর পরিকল্পনা নিলেও তাতে সফল হননি। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বরং উৎপাদন বেড়ে যায়।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যে দেখা গেছে, ২০২১ সালে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন আগের বছরের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লাখ টনে।

খাতসংশ্লিষ্টরা জানান, কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। এ কারণে বিগলন কেন্দ্রগুলোকে অ্যালুমিনিয়াম উৎপাদন কমিয়ে আনতে বলা হয়েছে। কারণ এসব বিগলন কেন্দ্র থেকে অনেক বেশি কার্বন নিঃসরণ হয়। অন্যদিকে বছরের শুরুতে চীনে জলবিদ্যুতের সংকট দেখা দেয়। বছরের শেষ দিকে এসে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ সংকট আরো প্রকট আকার ধারণ করে। ফলে বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতেও অ্যালুমিনিয়াম উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয় বেইজিং। কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকায় দেশটিতে অ্যালুমিনিয়ামের চাহিদা চাঙ্গা হয়ে ওঠে। চাহিদা মেটাতেই উৎপাদন বাড়ায় প্রতিষ্ঠানগুলো।

এনবিএস আরো জানায়, ডিসেম্বরে প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন হয় ৩১ লাখ ১০ হাজার টন। নভেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ৩১ লাখ টন। অর্থাৎ বছরের শেষ মাসে উৎপাদন কিছুটা স্থিতিশীল ছিল। এদিকে ওই মাসে দেশটির দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩০০ টনে। নভেম্বরে দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ৩০০ টন।

সম্পর্কিত খবর