শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, ৭০ শতাংশের উপরে ভোট পড়ার আশা করছি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোট দিতে গিয়ে ছয়জনের প্রাণ গেলো, এ দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও ভোলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

 

সম্পর্কিত খবর