down of head

নিয়মবহির্ভূত অর্থ দিয়ে ছাড়পত্র সংগ্রহ করে শতাংশ শিল্প-কারখানা

আবাসিক এলাকায় শিল্প-কারখানা স্থাপন করার বিধান না থাকলেও এক্ষেত্রে পাওয়া যাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ছাড়াই এসব ছাড়পত্র দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। এমনকি শতকরা ৬৬ শতাংশ শিল্প-কারখানা ছাড়পত্র গ্রহণের বিভিন্ন পর্যায়ে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন করে থাকে। গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) ‘পরিবেশ অধিদপ্তরে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

গবেষণায় উঠে আসে, সব শ্রেণীর শিল্প-কারখানার জন্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি সনদ সংগ্রহ ছাড়াই পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের চেয়ে রাজস্ব আদায়ে আগ্রহ বেশি থাকায় তা পরিবেশ রক্ষার অন্তরায় ও দুর্নীতির প্রতি ঝোঁক সৃষ্টি করছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নবায়ন ফি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য শিল্পপ্রতিষ্ঠানকে এর আওতায় নিয়ে আসতে পারেনি পরিবেশ অধিদপ্তর।

জরিপে উঠে আসে, ৫১ শতাংশ শিল্প-কারখানা মেয়াদোত্তীর্ণ ছাড়পত্র দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এসব শিল্প-কারখানার ৭০ ভাগ তথ্য সংগ্রহের সময় পর্যন্ত নবায়নের আবেদনই করেনি। এছাড়াও ১৭ শতাংশ শিল্প-কারখানা স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র না পাওয়া সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র সংগ্রহ করেছে। আবার শিল্প-কারখানাগুলোর ৭২ শতাংশই বিভিন্ন আবাসিক এলাকায় অবস্থিত, যার কোনো আইনি বিধান নেই।

সম্পর্কিত খবর