down of head

বাসুদেব ইউনিয়ন পরিষদ নির্বাচন
‘জনগণের ভালোবাসায় সিক্ত হলেন নূরে আলম সিদ্দিকী’

  জিনান মাহমুদ :

জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তরুণ রাজনীতিবিদ, বাসুদেব ইউনিয়নের কৃতি সন্তান মোঃ নূরে আলম সিদ্দিকী।

ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দোয়া নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

১২ নং বাসুদেব ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল ভোটারদের একক সমর্থনে সর্বোচ্চ ভোট পেয়ে দলীয় প্রার্থী হিসেবে এগিয়ে আছেন, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মো.নূরে আলম সিদ্দিকী।

নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীতার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দানের সময় দেশ-বিদেশে অবস্থারত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন সমাজ সেবক মোঃ নূরে আলম সিদ্দিকী।

বাসুদেব ইউনিয়নের গণ মানুষের সমর্থন ও ভালোবাসায় দলীয় প্রার্থী পদে এগিয়ে থাকায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তৃণমূল ভোটার ও সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা এবং কতৃজ্ঞতা জানিয়েছেন তিনি ।

মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার স্বপ্ন নিয়ে জন সেবায় এগিয়ে চলছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির হাতকে আরো শক্তিশালী করার তাঁর প্রধান দায়িত্ব। ইউনিয়নের হাজারো মানুষের পাশে দাড়াঁতে, এলাকার উন্নয়ন কল্পে বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হতে চান।

আগামী ৫ই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

সম্পর্কিত খবর