শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বছরের শুরুতেই মালয়েশিয়ার পাম অয়েল রফতানি কমেছে

মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে বছরের শুরুতেই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। শ্রমিক সংকট, অতিরিক্ত দাম, সরবরাহজনিত প্রতিবন্ধকতাসহ নানা কারণে রফতানি কমেছে।

বেসরকারি বাজার পর্যবেক্ষণ কোম্পানি অ্যামসপ্যাক এগ্রি মালয়েশিয়া জানায়, চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ৩২ দশমিক ১ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ৮৮৩ টনে। গত বছরের ১-১৫ ডিসেম্বর পর্যন্ত দেশটি রফতানি করেছিল ৭ লাখ ২৫ হাজার ৬০০ টন পাম অয়েল পণ্য।

অ্যামসপ্যাক এগ্রি মালয়েশিয়ার তথ্য বলছে, মাসের প্রথম ১৫ দিনে ৯১ হাজার ২৩৪ টন অপরিশোধিত পাম অয়েল রফতানি করে মালয়েশিয়া। ডিসেম্বরের একই সময় রফতানি করা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ৬৫০ টন। ১৫ দিনে পরিশোধিত পাম অয়েল রফতানি করা হয় ৪৮ হাজার ১১৯ টন। ডিসেম্বরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৫৩ হাজার ৭৬৫ টন। পরিশোধিত পাম অলিন রফতানি করা হয় ২ লাখ ১৩ হাজার ১২৯ টন। এক মাস আগেও রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৪৮ হাজার ২৪০ টন।

এদিকে ২০২০ সালের তুলনায় সদ্যসমাপ্ত বছরের শেষ নাগাদ মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে। ডিসেম্বরে মজুদ দাঁড়ায় ১৭ লাখ ৩০ হাজার টনে। ২০২০ সালের একই সময় মজুদের পরিমাণ ছিল ১২ লাখ ৬০ হাজার টন।

সম্পর্কিত খবর