শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রিমিয়ার ব্যাংকের টাকা আত্মসাত, লস্কর গ্রুপের এমডি গ্রেফতার

মিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের ঘটনায় লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ হোসেন লস্করকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৯ আগস্ট জুনায়েদ হোসেন লস্করকে আসামি করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। গ্রেফতার জুনায়েদ হোসেন লস্কর সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মৃদ শাহাদাত হোসেন লস্করের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনায়েদ হোসেন লস্করের মালিকানাধীন প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন।

২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সেই ঋণ সুদে-আসলে ১০ কোটি ২৪ লাখে দাঁড়ায়। কিন্তু এই টাকা না দিয়ে আত্মসাৎ করেন জুনায়েদ হোসেন লস্কর। এ ঘটনায় মামলা করে দুদক। অবশেষে দুদকের মামলায় গ্রেফতার হন লস্কর।

সম্পর্কিত খবর