শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

মহামারি করোনার মাঝে কড়া সমালোচনার মুখেও গার্মেন্টস ব্যবসায়ীরা কারখানা খোলা রেখেছিলেন। এখন তার ফল পাওয়া যাচ্ছে।

তৈরি পোশাকের বিশ্ব বাণিজ্যে চীনের পরের অবস্থান, অর্থাৎ দ্বিতীয় প্রধান রফতানিকারক দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় ভিয়েতনামকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ২০২১ সালের শেষে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের রফতানির পরিমাণ ৪৭২ কোটি ডলার বেশি। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পর্যালোচনা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

যে কারণে বিশ্বের দ্বিতীয় স্থানে বাংলাদেশ

তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, করোনায় সবকিছু যখন বন্ধ, তখন বিভিন্ন মহলের সমালোচনা মাঝেও অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীরা সরকারের অনুমতি নিয়ে কারখানা খোলা রাখার চেষ্টা করেছেন। এছাড়া শ্রমিকদের আপৎকালীন মজুরি পরিশোধে প্রণোদনাও দেওয়া হয়েছে। এর বাইরে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ, ভারতে করোনার দীর্ঘ উপস্থিতি ও মিয়ানমারে অস্থিরতার সুফল পেয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে দেশের পোশাক খাত। এক্ষেত্রে দুই ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তত্ত্বাবধানে সংস্কার উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক খাতে। এই দুই ক্রেতা জোটের সংস্কার কর্মসূচির কারণে বাংলাদেশের পোশাক খাত শিল্প পরিবেশের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।

আগামী তিন বছরে এ খাতে প্রচুর বিনিয়োগ হবে

এ প্রসঙ্গে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘পোশাক রফতানিতে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় স্থানে আছে। আমরা এখানেই থেমে থাকবো না, আমরা আরও ভালো করতে চাই। আমরা এখন নতুন নতুন মার্কেটে যাওয়ার চেষ্টা করছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাকের ভিন্নতা আনার চেষ্টা করছি। পোশাকে নতুনত্ব আনার চেষ্টা করছি। কারখানার নিরাপত্তা নিশ্চিতে ট্রেনিং কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সরকারের সহায়তা আরও দরকার হবে। বিশেষ করে কাস্টমস সংক্রান্ত যেসব জটিলতা আছে, সেগুলো দূর করা গেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো।’ তিনি জানান, গত বছরের তুলনায় এই বছর আমরা আরও বেশি পরিমাণ রফতানি করবো আশা রাখছি। তিনি উল্লেখ করেন, আগামী তিন বছরে আমরা টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিংকেজে প্রচুর বিনিয়োগ করবো। ফলে এই খাতে আগামী তিন-চার বছরে প্রচুর কর্মসংস্থান হবে আশা রাখছি।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, এক বছর আগে ২০২০ সালে ভিয়েতনামের কাছে দ্বিতীয় প্রধান পোশাক রফতানিকারক দেশের মর্যাদা হারায় বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ১০০ কোটি ডলার মূল্যের পোশাক বেশি রফতানি করে এগিয়ে ছিল ভিয়েতনাম। ওই বছর বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল দুই হাজার ৮০০ কোটি ডলার। আর ভিয়েতনামের রফতানির পরিমাণ ছিল দুই হাজার ৯০০ কোটি ডলার। ২০২০ সালের মার্চের শুরুতে দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর কয়েক দফা লকডাউনে মোট ৬৫ দিন পোশাক কারখানা বন্ধ থাকে। এ সুযোগে ভিয়েতনাম পোশাক রফতানিতে এগিয়ে যায়।

বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং ভিয়েতনামের ট্রেড প্রমোশন কাউন্সিলের (ভিয়েট্রেড) পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ সালে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল তিন হাজার ৫৮০ কোটি ডলার। একই সময়ে ভিয়েতনামের রফতানির পরিমাণ তিন হাজার ১০৮ কোটি ডলার।

বাংলাদেশ ১০ মাস এগিয়ে

গত বছরের ১২ মাসের মধ্যে ১০ মাস ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ বেশি পরিমাণে তৈরি পোশাক রফতানি করেছে। অবশ্য মার্চ ও জুলাই— এই দুই মাস এগিয়ে ছিল ভিয়েতনাম।

পরিসংখ্যান বিশ্নেষণ করলে দেখা যায়, গত বছরের শুরুতেই ভিয়েতনামের চেয়ে এগিয়ে যায় বাংলাদেশ। জানুয়ারিতে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল ২৮৬ কোটি ডলার। আর ভিয়েতনামের ছিল ২৬৬ কোটি ডলার। পরের মাসে ব্যবধান আরও বাড়ে। ফেব্রুয়ারিতে বাংলাদেশ রফতানি করে ২৬৩ কোটি ডলার। বিপরীতে ভিয়েতনাম করে ১১৪ কোটি ডলার।

মার্চে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে বেশি পোশাক রফতানি করলেও পরের মাস এপ্রিলে ভিয়েতনামের দ্বিগুণ রফতানি করে বাংলাদেশ। জুলাই মাসে বাংলাদেশের ২৮৯ কোটি ডলারের বিপরীতে ভিয়েতনামের পোশাক রফতানির পরিমাণ দাঁড়ায় ৩১২ কোটি ডলার। এর পর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর টানা এই পাঁচ মাস বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে বেশি পোশাক রফতানি করে। শুধু তাই নয়, বছরের শেষ মাস ডিসেম্বরে রেকর্ড ৪০৪ কোটি ডলারেরও বেশি পোশাক রফতানি হয় বাংলাদেশ থেকে। মাসটিতে ভিয়েতনামের রফতানির পরিমাণ ছিল ৩৬২ কোটি ডলার।

 

 

 

সম্পর্কিত খবর