টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে শনিবার পর্যন্ত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম চলবে আরও চার দিন। আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত চলবে টিসিবির এই কার্যক্রম। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শেষ হওয়ার কথা ছিল টিসিবির এই কার্যক্রম। টিসিবি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।
নিম্ন আয়ের মানুষের জন্য চলতি অর্থবছরে এটি অষ্টম দফার বিক্রি কার্যক্রম।
টিসিবি জানায়, দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারছেন।



