জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
পনেরশো টাকা জমা দিয়ে গ্রাহক পেলেন ৪৫ হাজার টাকা

মাত্র পনেরশো টাকা প্রিমিয়াম জমা দিয়ে গ্রাহক পেলেন ৪৫ হাজার টাকা। আজ জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বীমা দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনু্ষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক মরহুম মোঃ বাবুল মিয়ার মৃত্যুদাবীর চেক নমিনী মোছাঃ ফাহিমা খাতুন এর নিকট ৪৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উঃ) জনাব এম তাজুল ইসলাম এমবিএ, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা, উপ ব্যবস্থাপনা পরিচালক (উঃ) জনাব মোঃ মঞ্জুর রায়হান।
সভার সভাপতিত্ব করেন এএমডি (উঃ) মিসেস নাসরিন আক্তার। সভা প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর