নেত্রকোনায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

রাত্রি দাস: দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। তাই এ সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগনকে সাথে নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে লড়াকু সৈনিকের ভূমিকা রাখতে উদাত্ত্ব আহবান জানান তিনি। নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন এ সব কথা বলেন।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের কুরপাড়স্থ খেলার মাঠে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতীদলের সভাপতি আজিজুল হক, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আকিকুর রেজা খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

সম্পর্কিত খবর