down of head

ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

পাবনার চাটমোহরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আনিসা খাতুন (৪০) নামে এক গহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বরদানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আনিসা ওই গ্রামের আবদুল আহাদ মোল্লার স্ত্রী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, দীর্ঘ বাইশ বছর আগে বরদানগর গ্রামের আহাদ আলী মোল্লার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আনিসা খাতুনের। বিয়ের পর থেকে ওই দম্পতির কোনো সন্তান হয়নি। সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত।

সোমবার সন্ধ্যায় এই বিষয়টি নিয়েই কথাকাটাকাটির জেরে স্বামীর ওপর অভিমান করে ঘরে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খান আনিসা খাতুন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক আনিসা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, আনিসা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর