শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নরসিংদীতে ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৪

 

নরসিংদীতে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে বাস থেকে নামিয়ে মোবাইল ফোন (আইফোন -৬) ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার নরসিংদীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ২৫ অক্টোবর দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে নরসিংদী সদরের শীলমান্দি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ২০ সেপ্টেম্বর ছিনতাইয়ের শিকার ব্যক্তি সদর মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর চিনিশপুর এলাকার আসাদুজ্জামানের পুত্র মো: রানা (৩৫), ভেলানগর এলাকার আ: সোবহানের পুত্র কামরুল ইসলাম (২৫), বানিয়াছল এলাকার সানু মিয়ার ছেলে রাতুল মিয়া (২৩) এবং ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর থানার বলাকোট এলাকার বাচ্চু মিয়ার ছেলে বর্তমানে চিনিশপুরের বাসিন্দা আলমগীর হোসেন (৩০)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানানো হয়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে গাজীপুরের কালীগঞ্জ এলাকার এরশাদ আলী নামে এক ব্যক্তি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে কালীগঞ্জ থেকে নরসিংদী রেলওয়ে স্টেশনের দিকে মিনিবাসে করে রওনা দেয়। বাসটি সদর উপজেলার দক্ষিন শিলমান্দি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে মিনিবাস থেকে এরশাদ আলীকে নামায়। এরপর নির্জন স্থানে নিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা ও আইফোন ছিনিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী এরশাদ সদর থানায় অভিযোগ দায়ের করেন। গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্তভার পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ভেলানগর এলাকা থেকে অভিযুক্ত মো. রানা, মাধবদী থানাধীন শান্তির বাজার হতে কামরুল ইসলাম এবং সদরের কান্দাপাড়া এলাকা থেকে রাতুল মিয়া ও শিবপুরের কারারচর এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার বাদী এরশাদ আলী মুঠোফোনে জানান, ডিবি পরিচয়ে তাকে বাস থেকে নামিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের পর গত ২০ সেপ্টেম্বর অজ্ঞাত আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশ মামলার দায়িত্ব পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করলে তিনি আসামীদের শনাক্ত করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তারকৃতদের দখল থেকে ছিনতাই হওয়া ফোন, ছিনিয়ে নেওয়া নগদ টাকা ও এটিএম কার্ড হতে উত্তোলিত টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল। গ্রেপ্তারের পর সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা রয়েছে।

সম্পর্কিত খবর