শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চর কাদিরায় নৌকা সমর্থনে কর্মী সমাবেশ

সোহেল হোসেন, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর কমলনগর উপজেলাতে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নে নৌকা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম সাগরের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর (সোমবার) বিকাল ৫ টায় ফজুমিয়ার হাট হাই স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত কর্মী সভা য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাস্টার নুরুল আমিন। আলোচনা শেষে শেখ রাসেলের জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করেন উপস্থিত সকলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ৭নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুর আজম, প্রচার সম্পাদক রায়হান, যুবলীগের সাবেক আহবায়ক আবুল বাসেত, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান বাবলু, উপজেলা সহ চর কাদিরা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চর কাদিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও উক্ত ইউনিয়নে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সাগর বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে কাজ করেছি।

এই জন্য জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবে মূল্যায়ন করে আমাকে নৌকা প্রতিক দিয়েছে, আমি প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের সবার কাছে ও সহযোগিতা কামনা করছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার বলেন, আমাদের যে কয়জন প্রার্থী রয়েছে তারা কেউ বিদ্রোহী হিসেবে থাকবেনা।
আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জীবন দিয়ে হলেও নৌকা মার্কার জয় নিশ্চিত করবো।

সম্পর্কিত খবর