down of head

শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় কাজ করছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

গ্রাহকদের যথাযথ বীমা সেবা দেয়ার মধ্য দিয়ে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম সাধারণ বীমা প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বক্তারা এ কথা বলেছেন।

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় কোম্পানির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন, পরিচালক আমিনুর রহমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম উপস্থিত ছিলেন।

সভায় ২০২০ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডার কর্তৃক ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

এর আগে বীমা কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডার কর্তৃক ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর