শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদী প্রতিবেদক : নরসিংদীর পলাশে উপজেলায় দেশীয় অস্ত্রসহ মো: রফিকুল ইসলাম ওরফে মিঠু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার পলাশ থানাধীন বাড়ারচর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ওই গ্রামের মৃত বেলায়েত হোসেন সাজুর ছেলে। র‌্যাব- ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান জানান, মোঃ রফিকুল ইসলাম মিঠু নরসিংদী ও আশেপাশের জেলার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক মামলা রয়েছে। সে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতো।
সে দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরে ছিল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর পর দেশীয় অস্ত্র উদ্ধারের প্রচেষ্টায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি ধারালো দেশীয় অস্ত্র ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ১২ অক্টোবর মঙ্গলবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মিঠুকে কোর্টে চালান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।
সম্পর্কিত খবর