শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্ষুধার জ্বালা সইতে না পেরে আত্মহত্যা

 

কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুধার জ্বালা সইতে না পেরে ইদ্রস আলী (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ ইদ্রিস আলী বয়স্ক ভাতা বা সরকারী সবধরেণের সুবিধা থেকে বঞ্চিত ছিল। দিনমজুর এক সন্তান থাকলেও সেও রয়েছে ঢাকায়। ছেলেরও বৌ তাকে দু’বেলা দু’মুঠো ভাত দিতে কার্পণ্য করতো। অনাহারে অর্ধাহারে অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর দিন কাটতো। সোমবার দিনভর অনাহারে থেকে গভীর রাতে সে ক্ষুধার জ্বালা সইতে না পেরে নিজ ঘরে ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  মঙ্গলবার সকালে এলাকাবাসী তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত ইউদ্রস আলীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ইদ্রস আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর