শিরোনাম
icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন icon বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি icon আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা icon ডিআরইউর দুই সদস্যের বীমা দাবী দিয়েছে ন্যাশনাল লাইফ
down of head

‘দুষ্কৃতকারীদের গ্রেফতারে প্রয়োজনে চিরুনি অভিযান’

দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার রাতে রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবা মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

পরে স্থানীয় বটেরহাট ডিএস দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে। সহসাই তাদের মুখোশ উন্মোচিত হবে। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা হিন্দু সম্প্রদায়কে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয় কিংবা ভোট কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দেয়, ভোট আসলেই যারা ভারতবিরোধী স্লোগান দেয় তারাই এ সমস্ত ঘটনা ঘটিয়েছে। এই বিএনপি-জামায়াত ধর্মান্ধ গোষ্ঠীর চক্র তারাই এ ঘটনা ঘটিয়েছে।

পীরগঞ্জের হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হামলাকারীদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ৭১-এর রাজাকারেরা যেমন করত, তাদেরই পরবর্তী বংশধর এরা। আর এদের লালন করে, পোষণ করে বিএনপি-জামায়াত। সুতরাং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক। এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদল মাস্টারসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল ও ৫ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

ড. হাছান মাহমুদ আরও বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়া এ দেশ সবার। কিন্তু ওই সময় একটি চক্র স্বাধীনতার বিরোধিতা করে। তারা এ দেশের সম্প্রীতি পছন্দ করে না। যারা দেশের শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও অগ্রগতি রোধ করতে চায় তারাই দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানের এ দেশ সবার।

সম্পর্কিত খবর