শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দেশে এলো ২০ লাখ টিকা, আরও আসছে ৫৫ লাখ

দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান ঢাকায় পৌঁছায়।

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৫ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার রাতে দেশে আসবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আগামী বৃহস্পতিবার রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এদিকে দেশে প্রাণঘাতি করোনাভাইরাস মোকবিলায় এতদিন প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হলেও গত বৃহস্পতিবার থেকে স্কুলগামী শিশুদের টিকা প্রদান শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন দেশে এক কোটির বেশি শিশুকে করোনা টিকা দেওয়া হবে।

সম্পর্কিত খবর