শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দুই সন্তানের বাবার প্রেমে সাড়া দিয়ে বিপাকে প্রতিবন্ধী কিশোরী

দুই সন্তানের জনকের প্রেমে সাড়া দিয়ে বাড়ি ছেড়ে বিপাকে পড়েছে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী। অপ্রাপ্ত বয়স ও অভিভাবক না থাকায় বিয়ে থেমে গেছে তার। এ অবস্থায় এখন প্রেমিকের বাড়িতেই অবস্থান করতে হচ্ছে কিশোরীকে।

রংপুরের কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক আলমগীর হোসেন (৩০) ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চর নাজিরদহ গ্রামে গিয়ে দেখা গেছে, ওই কিশোরী আলমগীর হোসেনের বাড়িতেই অবস্থান করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে নোয়্খাালীর সেনবাগ উপজেলায় দিনমজুরের কাজ করতে যান আলমগীর হোসেন। এ সময় সেখানে এক প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আলমগীর। স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে মাস খানেক আগে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে পালিয়ে যান। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) আলমগীর ওই কিশোরীকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে ফেরেন।

অপ্রাপ্ত কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে গেলে ঘটে বিপত্তি। কোনোভবেই দ্বিতীয় বিয়ে মেনে নিতে চাইছেন না আলমগীরের প্রথম স্ত্রী। পরে রাতে স্থানীয় লোকজন অপ্রাপ্ত ওই কিশোরীকে ও আলমগীরকে নিয়ে যান ইউনিয়ন পরিষদে। কিন্তু মেয়েটির বয়স কম হওয়ায় ও অভিভাবক উপস্থিত না থাকা এবং থানা পুলিশ অভিযোগ ছাড়া ব্যবস্থা নিতে অপারগতা জানান পরিষদের চেয়ারম্যান। অবশেষে ওই কিশোরীকে আলমগীরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কিশোরী মেয়েটি বলে, ‘আলমগীর অবিবাহিত বলে আমাকে জানিয়েছিল। কিন্তু বাড়িতে এসে জানতে পারি তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।’

নাজিরদহ গ্রামের বাসিন্দা দুদু মিয়া বলেন, ‘আলমগীর ও কিশোরীর নাকি বিয়ে হয়েছে। তবে বিয়ের কোনো কাগজপত্র নেই। এছাড়া মেয়েটি অপ্রাপ্তবয়স্ক। শনিবার রাতে গ্রামের লোকজন ছেলে ও মেয়েকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। কিন্তু পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কোনো সমাধান করতে না পারায় অবশেষে ওই কিশোরীকে আলমগীরের জিম্মায় ছেড়ে দেনে।

তিনি আরও বলেন, বিয়ে ছাড়াই একটি মেয়ে দুদিন ধরে ছেলের বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনা শুনে চলে যায়। মেয়েটিকে উদ্ধারে কারও কোনো তৎপরতা নেই।

মেয়েটির বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হলে তিনি বলেন, ‘আমার মেয়েকে প্রতারণা করে নিয়ে গেছে আলমগীর।’ তবে তিনি এ নিয়ে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ করেননি।

হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন, ‘গত শনিবার রাতে ছেলে ও মেয়েকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে গ্রামের লোকজন। মেয়েটি অপ্রাপ্ত হওয়ায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ অভিযোগ ছাড়া ব্যবস্থা নিতে অপারগতা জানায়। পরে রাতেই মেয়েটিকে ছেলে পক্ষের লোকজন নিয়ে যায়।’

কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত ) সেলিমুর রহমান বলেন, ‘মেয়েটির অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

সম্পর্কিত খবর