শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

একুশে বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, ১৫ ফেব্রুয়ারি একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন থেকেই বইমেলা শুরু হবে। বইমেলা শুরু হওয়ার পর মাঝামাঝিতে এসে মেলা আরও বাড়ছে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, বইমেলা বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদি করোনা পরিস্থিতি ভালোর দিকে যায়, তাহলে মেলা বৃদ্ধির বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। মেলায় যারা আসবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত সব স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে চলতে হবে। কেউ যদি না মানে, তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দীতে বইমেলার মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। সাড়ে ৮টার পর আর কাউকে মেলার মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। সরকারি বন্ধের দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারির দিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি কোভিড সংক্রমণ কমে আসছে। তাই আমরা আশাবাদী যে, এবারের মেলা দারুণভাবে জমে উঠবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের।

পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা-২০২২।

সম্পর্কিত খবর