শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সোমবার বিকেলের মধ্যে বিএনপির কাছে নাম চাইলো সার্চ কমিটি

বিএনপিসহ যেসব রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে এখনো তাদের পছন্দের নামের তালিকা জমা দেয়নি তাদের আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে তা জমা দিতে আহ্বান জানিয়েছেন সার্চ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্যা নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নামের তালিকা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যেসব দল এখনো তাদের নামের তালিকা জমা দেয়নি বা যোগাযোগ করেনি, তাদের আহ্বান করছি আপনাদের মাধ্যমে। বিএনপি, সিপিবি, বাসদসহ যেসব রাজনৈতিক দল আমাদের ডাকে সাড়া দেননি, তারা আগামীকাল বিকেলের মধ্যে তাদের পছন্দের লোকের নামের তালিকা জমা দিতে পারেন।

বিশিষ্ট নাগরিকদের মতামত নেওয়ার জন্য তৃতীয় দফার বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকদের মতামত নেওয়ার অংশ হিসেবে তৃতীয় বৈঠকে বসেছে সার্চ কমিটি।

সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির এ বৈঠক শুরু হয়।

আজকে বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছেন।

রোববারের সভায় অংশ নিতে যে বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন- সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, লেফট্যান্টে কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক এডিশনাল আইজিপি নুরুল আলম, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, প্রজন্ম ৭১-এর আসিফ মুনির ও ডা. নুজহাত চৌধুরী।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

সম্পর্কিত খবর