শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই প্রথম লাতিন আমেরিকার দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পা রাখলেন।

আজ রোববার সকালে সাড়ে ১০টার দিকে বড় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সফরে দেশটির সঙ্গে কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি সই করবে বাংলাদেশ। ওই চুক্তির রূপরেখায় ব্রাসিলিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত পরিসরে নিতে চায় ঢাকা।

ভিয়েরার এ সফরকে কাজে লাগাতে ঢাকা বেশ কিছু এজেন্ডা হাতে নিয়েছে। এরমধ্যে রয়েছে, ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া, ওষুধ পোশাক রপ্তানি, ইথানল আমদানি বা দেশে ইথানল উৎপাদনে সহায়তা, সুনীল অর্থনীতির ক্ষেত্রে গভীর সমুদ্রে মাছ ধরা ও সামুদ্রিক পর্যটনে সহায়তা।

অন্যদিকে ব্রাসিলিয়াও এ সফর থেকে লাভবান হতে চায়। দেশটি বাংলাদেশে গরুর মাংস রপ্তানি, ইথানল রপ্তানি, তুলার রপ্তানি বাড়ানো, পোলট্রি ও ফিশ ফিড বিক্রি করার প্রস্তাব দেবে।

বিমানবন্দর থেকে ব্রাজিলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রয়েছে। পরে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুর সঙ্গে বৈঠকে বসবেন।

এদিন বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভিয়েরা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি সই হবে।

এছাড়া পরদিন আগামীকাল সোমবার বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রী। ওইদিন ঢাকা ছেড়ে যাবেন ভিয়েরা।

এন এস

সম্পর্কিত খবর