শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে আমরা নেটওয়ার্কসের

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের। আর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৫ পয়সা। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৩-মার্চ, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা। অর্থাৎ প্রথম তিন প্রান্তিকের হিসাবে শেয়ারপ্রতি আয় ৩৯ পয়সা বেড়েছে। এছাড়া ২০২৪ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৫ পয়সা, যা ২০২৩ সালের ৩০ জুনে ছিল ৩৮ টাকা ১১ পয়সা। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৬২ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬১ পয়সা।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৯২ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানির রিজার্ভে আছে ১২০ কোটি ২ লাখ টাকা। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটির মোট ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের ৩৩ দশমিক শূন্য চার শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, ২০ দশমিক ৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ৪৬ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৬৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়, যার সমাপনী দরও ছিল ৩৯ টাকা ৩০ পয়সা। গতকাল কোম্পানিটির ১৭ লাখ ১৩ হাজার ৯৩০টি শেয়ার ২ হাজার ১৯৫ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা। দিনভর শেয়ারটির দর ৩৮ টাকা ৯০ পয়সা থেকে ৪১ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। আর গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৩৬ টাকা ৬০ পয়সা থেকে ৮৭ টাকার মধ্যে ওঠানামা করে।

এদিকে ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আর ৩০ জুনে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ১১ পয়সা। এছাড়া আলোচিত হিাসববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ১৭ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবববছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আর ৩০ জুন শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা। এছাড়া আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮ টাকা ৫১ পয়সা। আর ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবববছরেও পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস দিয়েছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৪ পয়সা। আর ৩০ জুন শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯ পয়সা। এছাড়া আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে পাঁচ টাকা ১৯ পয়সা।

এন এস

সম্পর্কিত খবর