শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাজধানীতে 
তীব্র শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

facebook sharing button

আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাসে জানিয়েছিল, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই আভাস মতোই আজ (বুধবার) সন্ধ্যা থেকে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে বুধবারের পূর্বাভাসে জানানো হয়- খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড, উত্তরা ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

এদিকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। ভোর থেকেই প্রচণ্ড কুয়াশায় ছেয়ে গেছে। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। মাঝে মাঝে সূর্য উঁকি দিতে দেখা যাচ্ছে। তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে গেছে। দিনের সামান্য রোদ হাড়কাঁপানো শীত কমাতে পারছে না। বেশ কয়েকদিন ধরে কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। গতকালের চেয়ে আজ সকালে কুয়াশা বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকালের চেয়ে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।

দেশের ৪ জেলাসহ চার বিভাগে বইছে শৈত্যপ্রবাহ। বাকি এলাকাগুলোয় শীতল বাতাস বইছে। অনেক জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত চলতি জানুয়ারি মাসের পুরো সময়জুড়ে থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ। ফলে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই-এক দিন মেঘ-বৃষ্টি থাকতে পারে। তার পর আবারও শীত বাড়তে পারে।

এদিকে আগামীকালের (বৃহস্পতিবার) পূর্বাভাসে বলা হয়- ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা কমতে পারে।

সম্পর্কিত খবর