শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বললেন ভোক্তার মহাপরিচালক
চালের দাম বৃদ্ধি: আইন মেনে ব্যবসা না করলে ব্যবস্থা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, সম্পূর্ণ অযৌক্তিকভাবে এ সময়ে চালের দাম বাড়ানো হয়েছে। আইন মেনে ব্যবসা না করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাজধানীর কারওয়ানবাজার অধিদপ্তরের কার্যালয়ে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সফিকুজ্জামান বলেন, আগে ধানের দাম কম ছিল। এখন হয়ত ধানের দাম কেজিতে দুই টাকা বেড়েছে। অথচ সেই আগে কেনা ধানের চাল বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। আর ধানের দুই টাকার বিপরীতে চালের দাম বাড়ানো হয়েছে ৮-১০ টাকা।

এ সময় অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কোষাধ্যক্ষ ড. মঞ্জুর-ই-খোদা তরফদার, এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি, এনএসআইর প্রতিনিধি, ডিজিএফআইর প্রতিনিধি, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে ভোক্তার মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, আপনারা বাজার কমিটির নেতা হয়েছেন। আমি বিশ্বাস করি না যে, কোনো প্রভাব ছাড়াই নেতা হয়েছেন। আপনাদের ইলেকশনে আমি জানি কত টাকা খরচ করেন। এক কোটি টাকা খরচ করে নেতা হয়ে দুই বছরে পাঁচ কোটি টাকা লাভ করতে হবে, এই চিন্তাধারা ভুলে যেতে হবে। যে বাজার কমিটিকে দেখব কারসাজির সঙ্গে জড়িত- সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করব।

ভোক্তার মহাপরিচালক বলেন, রমজানে ছোলা, ডাল, তেল, খেজুর এ ধরনের পণ্যের চাহিদা বেড়ে যায়। অন্য সময়ে তেল-চিনির চাহিদা থাকে দেড় লাখ টন; কিন্তু রমজানে এর চাহিদা তিন লাখ টন হয়ে যায়। রমজানে পণ্যের সাপ্লাই চেইন ধরে রাখা একটা চ্যালেঞ্জ। এ সময় কোনো অনিয়ম হলে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, রমজান মাস একটা স্পর্শকাতর মাস। ভোক্তা চায় কম দামে দ্রব্য কিনতে, আবার ব্যবসায়ীরা চায় একটু লাভ করতে। মিল মালিক চালের দাম ২ টাকা বাড়িয়েছে। কেন উনি ২ টাকা বাড়ালেন? এর প্রভাবে বাজারে এসে ৮ টাকা হয়। যারা এ কাজ করে তাদের নজরদারিতে আনতে হবে।

সম্পর্কিত খবর