শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ট্রেনের ইঞ্জিন থেকে ছিটকে ১৬ মাইল দূরে চলে গেলো ট্যাংক কার

তেল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের একটি লোকোমোটিভ ট্যাংক কার ইঞ্জিন ছেড়ে পালিয়েছে! শুনতে উদ্ভট লাগলেও ঘটনা অনেকটা এমনই। রেলের কর্মীরা ট্যাংক কারটি ইঞ্জিনের সঙ্গে জোড়ানোর সময় হঠাৎ ছুট দেয় সেটি। তাকে ধরতে এক-দুই মিটার নয়, কিলোমিটারও নয়, রীতিমতো ১৬ মাইল ধাওয়া করতে হয়েছে সংশ্লিষ্টদের।

ভাবছেন, কীভাবে সম্ভব? ইঞ্জিন ছাড়া খালি ট্যাংক কার এতদূর গেলো কী করে? আসলে পর্বত এলাকা হওয়ায় রেললাইনটি ছিল কিছুটা ঢালু। এ কারণে বাঁধনমুক্ত হতেই তুমুল গতিতে ছুটতে থাকে ট্যাংক কারটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত ২৫ জানুয়রি ওয়াশিংটনের ওয়াল্লা ওয়াল্লা কাউন্টিতে ঘটেছে এ ঘটনা। পাক্কা ১৬ মাইল ধাওয়া করার পর তবেই ট্যাংক কারটি থামাতে পারেন কর্মীরা।

ঢালু রেললাইন বেয়ে বিচ্ছিন্ন ওই ট্যাংক কারের দ্রুতগতিতে ছুটে চলার দৃশ্য ধরা পড়েছে ওয়াল্লা ওয়ালা কাউন্টির আন্ডারশেরিফ জো ক্লান্ডটের ক্যামেরায়। তিনি টুইটারে শেয়ার করেছেন এ ভিডিও।

রেলকর্মীরা জানিয়েছেন, তারা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে কারটি জোড়াচ্ছিলেন, এ সময় হঠাৎ ধাক্কা খেয়ে ঢালু লাইন বেয়ে নেমে যেতে শুরু করে সেটি। একপর্যায়ে এর গতি ঘণ্টায় ৫০ মাইল পর্যন্ত উঠে যায়।

এভাবে অনেক্ষণ চলার পর আরেকটি পাহাড়ের কাছে পৌঁছালে গতি হারায় ট্যাংক কারটি। এই সুযোগে কর্মীরা এর ওপর উঠে পড়েন ও ব্রেক টেনে সেটিকে পুরোপুরি থামাতে সক্ষম হন। এ ঘটনায় কেউ আহত হননি।

 

সম্পর্কিত খবর