শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চলতি বছর ৬০ লাখ টন এলপিজি রফতানি করবে ইরান

চলতি বছর ইরানের এলপিজি রফতানির প্রাক্কলিত পরিমাণ আনুমানিক ৬০ লাখ টন দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময়ে দেশটির রফতানীকৃত এলপিজির সবচেয়ে বড় ভোক্তা হবে চীন। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে রফতানীকৃত এলপিজির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

সূত্র জানায়, ২০২২ সালে ইরানের রফতানীকৃত এলপিজির পরিমাণ প্রতি মাসে ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ৩০ হাজার টন পরিমাণ দাঁড়াতে পারে। তবে এটি নির্ভর করবে জাহাজের প্রাপ্যতার ওপর। সূত্র আরো জানায়, ইরানের এলপিজি উৎপাদনের পরিমাণ ক্রমেই বাড়ছে। তবে সমস্যা হলো অল্প কিছুসংখ্যক জাহাজ ইরানের বন্দরগুলোয় ভেড়ে। অন্যান্য বছরের মতো চলতি বছরেও ইরানের এলপিজির সর্বোচ্চ ভোক্তা হিসেবে থাকবে চীন। এক ব্যবসায়িক সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্টের থেকে ইরানের মাসিক এলপিজি রফতানির পরিমাণ দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এ সময়ে মাসিক এলপিজি রফতানির পরিমাণ ছিল পাঁচ লাখ টন।

 

২০১৯ সালে ইরান থেকে ৪৯ লাখ ৪০ হাজার টন এলপিজি আমদানি করে চীন। ২০২০ সালে এর পরিমাণ ছিল ৩৮ লাখ ৫০ হাজর টন। ২০২১ সালের জানুয়ারি-মে মাসে দেশটি থেকে চীনের এলপিজি আমদানির পরিমাণ ছিল ১৯ লাখ ৬৫ হাজার টন।

সম্পর্কিত খবর