জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সভা
ঢাকার একটি হোটেলে আজ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান।
সভায় সংগঠন প্রধানগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে সর্বোচ্চ ব্যবসা প্রদান করায় কুমিল্লা বিভাগীয় প্রধান সিনিয়র জিএম (উঃ) জনাব আবদুল কাদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়। ২০২৩ সালেও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা সকলকে নির্দেশ প্রদান করেন।


