শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

জহিরুলকে গ্রেফতারের প্রতিবাদ নগর বিএনপির

বিএনপি নেতা জহিরুল হক দিনাকে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তির দাবি করেছে ঢাকা মহানগর বিএনপি-দক্ষিণ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ কলাবাগান থানাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক দিনাকে গ্রেফতার করে পুলিশ।

তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রেখে নিজেদের ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করে রাখছে। জহিরুল হক দিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা অসত্য, বানোয়াট ও হীনরাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সম্পর্কিত খবর