শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

গণসংযোগ শুরু করছেন মরিয়াম

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়াম নওয়াজ গণসংযোগ শুরু করছেন। আগামী নির্বাচন কেন্দ্র করে গণসংযোগের অংশ হিসেবে সাতটি বড় সমাবেশ করবেন তিনি।

পিএমএল-এনের প্রকাশ করা সমাবেশগুলোর সর্বশেষ পরিকল্পনা অনুসারে— মরিয়ামের প্রথম জনসভা আজ অ্যাটকে হওয়ার কথা রয়েছে, ৭ মে বিশাম শাংলায়, ১১ মে সোয়াবি, ১৫ মে গুজরাট, ২০ মে সারগোধা, ২৩ মে ওকারাতে এবং ২৮ মে বাহাওয়ালপুরে করবেন। খবর পাকিস্তান ট্রিবিউন।

তবে এসব পরিকল্পনায় কিছুটা পরিবর্তিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এটি নিয়ে সিন্ধুতে কোনো র্যালি হতে দেখা যায়নি যেমনটি ফেডারেলমন্ত্রী জাভেদ লতিফ আগভাগে করেছিলেন। এই সমাবেশগুলোর লক্ষ্য বর্তমান পিএমএল-এন নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি পিটিআই গণসংহতি অভিযানের হুমকিকে নিরপেক্ষ করা।

এ ছাড়া জনগণের সমর্থন ও ক্রমবর্ধমান উপলব্ধির বিরুদ্ধে দলটিকে তার জনপ্রিয়তা প্রদর্শন করতেও সমাবেশগুলো সাহায্য করবে।

অন্যদিকে পিটিআই পাঞ্জাবজুড়ে ছয়টি সমাবেশ করে দেশের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করছে। পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার তার নিজ শহর মিয়ানওয়ালিতে প্রথম পাওয়ার শো অনুষ্ঠিত করতে যাচ্ছেন।

এ ছাড়া ইমরানের দ্বিতীয় জনসভা ১০ মে ঝিলামে, তৃতীয়টি ১২ মে অ্যাটকে, চতুর্থটি ১৪ মে শিয়ালকোটে, পঞ্চম ১৫ মে ফয়সালাবাদে এবং ১৯ মে চকওয়ালে শেষ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর