শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ছেলের হাত ভাঙার পর মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে জখম

ছেলের হাত ভাঙার পর নাটোরের গুরুদাসপুর উপজেলায় মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগমকে (৪৮) পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

বুধবার সকাল ৬টার দিকে শিকারপুর নদীর উত্তরপাড়া এলাকায় উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মর্জিনা বেগমকে পিটিয়ে জখম করেন প্রতিবেশী মৃত লজের আলীর ছেলে আব্দুল বারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার ইউপি সদস্য মর্জিনার ছেলেকে মারপিট করে একটি হাত ভেঙ্গে দেয় প্রতিবেশী আব্দুল বারী, শাহাদত হোসেন, বুদ্দু মোল্লাসহ বেশ কয়েকজন। বুধবার সকালে ইউপি সদস্য মর্জিনা বেগম বাজার থেকে বাড়ি যাওয়ার সময় অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। কাঠের বাটাম দিয়ে আঘাত করলে তার বাম পা রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, তার ছেলে ও তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযুক্ত আব্দুল বারীর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, মঙ্গলবার ইউপি সদস্যের ছেলেকে মারপিটের ঘটনায় একটি মামলা হয়েছে। বুধবার সকালে ইউপি সদস্যকে মারপিট করার ঘটনায় অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর