শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

মেধা সূচকে মধ্য ও দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ

মেধা সূচকে বিশ্বের ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৩তম অবস্থানে। এ বছরের গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্সে (জিটিসিআই) বাংলাদেশের এ অবস্থান মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।

ফরাসি বিজনেস স্কুল ইনসিড এবং অলাভজনক গবেষণা সংস্থা পোর্টুল্যান্স ইনস্টিটিউট এ তালিকা প্রকাশ করেছে।

মেধা অর্জনের সক্ষমতা, অনুরাগ, বিকাশ, ধরে রাখা, বৃত্তিমূলক, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক জ্ঞান- এ ৭টি বিষয় বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে।

আয়ের দিক থেকে মধ্যকের নিচে এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশের মধ্যে ২৫ দশমিক ৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান নবম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৮তম, শ্রীলঙ্কা ৯৩তম, পাকিস্তান ১০৭তম, নেপাল ১১৩তম ও বাংলাদেশ ১২৩তম।

এ বছরের জিটিসিআই তালিকার ১৩৪টি দেশের মধ্যে ৪৭টি উচ্চ আয়ের, ৩৬টি উচ্চ-মধ্যম আয়ের, ৩৬টি নিম্ন-মধ্যম আয়ের ও ১৪টি নিম্ন-আয়ের দেশ।

তালিকায় আছে মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার ১৫টি দেশ, ইউরোপের ৩৯টি, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ২০টি দেশ, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ১৯টি দেশ, উত্তর আমেরিকার ২টি এবং সাব-সাহারান আফ্রিকার ৩০টি দেশ।

এবারের জিটিসিআই তালিকার প্রথম ১০টি দেশ যথাক্রমে-সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে ও আইসল্যান্ড।

সম্পর্কিত খবর