শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চীনে এক্সপোতে বাংলাদেশি স্টলে উপচেপড়া ভিড়

 

চীনের শানশি প্রদেশের রাজধানী শিয়ানে ১৮ থেকে ২১ অক্টোবর ইএইএফ ইকোনমিক অ্যান্ড ট্রেড কো-অপারেশন এক্সপো এবং চায়না (শানশি) আমদানি ও রফতানি পণ্য মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

চীনে বাংলাদেশি ব্যক্তি মালিকানধীন ইউ ইঔ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড পাট ও হস্তশিল্পজাত পণ্য প্রদর্শন করে। ইউরেশিয়ান ইকোনমিক ফোরামের সহয়তায় শানশি প্রাদেশিক বাণিজ্য বিভাগের সমন্বয়ে শিয়ান পৌর সরকার মেলাটির আয়োজন করে।

বাংলাদেশি কোম্পানির স্টলে পাটজাত হস্তশিল্পের পণ্যসামগ্রী মধ্যে পাটের তৈরি ব্যাগ, ঝুড়ি, উপহার সামগ্রী, অলংকারসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হয়েছে। বাংলাদেশি পণ্যের প্রতি চীনাসহ অন্যান্য দেশের নাগরিকদের আগ্রহ দেখা যায়। বাংলাদেশি স্টলে ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল।

 

মেলায় অংশগ্রহণকারী শিয়ান শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী মো. খায়রুল এনাম বলেন, মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন কোম্পানির প্রদর্শনীগুলো খুব কাছ থেকে দেখা, কথপোকথন ও তথ্য সংগ্রহ করেছি। যার অনেক ধারণা লজিস্টিকস ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র হিসেবে আমাকে ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করেছে।

তিনি আরেও বলেন, মেলায় বাংলাদেশি একটি কোম্পানীর স্টল ছিল। যেখানে বাংলাদেশের পাটজাত পণ্য ও বাংলাদেশ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে তদের ভবিষ্যত ইনোভেটিভ আইডিয়াগুলো প্রদর্শন করেছে। নিঃসন্দেহে এটি আমাদের দেশের জন্য একটি গর্বের বিষয়।

৭২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে মেলায় প্রদর্শনীর আয়োজন করা হয়। ১২শর বেশি কোম্পানি তাদের নিজস্ব পণ্য মেলায় প্রদর্শন করে। বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে ৪০টিরও বেশি কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করে।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গ্রিস, চেক প্রজাতন্ত্র, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ব্রিটেন, বেলজিয়াম, রাশিয়া, নেপাল, লাটভিয়া, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, আর্মেনিয়া, আফগানিস্তান ও অন্যান্য দেশের কোম্পানিগুলো নিজ নিজ দেশের পণ্য নিয়ে অংশগ্রহণ করে।

সম্পর্কিত খবর