শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

দুই স্টারকিডস গাঁজা নিয়ে কথা বলেছিলেন গোয়েন্দারা!

আরিয়ানের সাথে ফাঁস হওয়া সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রেক্ষিতে শুক্রবারও দুই ঘণ্টা জেরা করা হয় অনন্যাকে।  গত ২০ অক্টোবর আরিয়ান খানের জামিন মামলার শুনানির দিন আরিয়ানের একটি হোয়াটসঅ্য়াপ চ্যাট আদালতে জমা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তারা। যেখানে এক উঠতি বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা বলেছিলেন শাহরুখ পুত্র। আর সেই উঠতি নায়িকা ছিলেন অনন্যা পাণ্ডে।

এই ঘটনার সূত্র ধরেই বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে হানা দেয় এনসিবির কর্মকর্তারা। চলে তল্লাশি। বাজেয়াপ্ত করা হয় বলিউডের এই অভিনেত্রীর ল্যাপটপ ও ফোন।

ইতিমধ্যে অনন্যা পাণ্ডে আর আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে তদন্ত শুরু করেছে এনসিবি। যেখানে এই দুই স্টারকিডস গাঁজা নিয়ে কথা বলেছিলেন।

শুক্রবার (২২ অক্টোবর) ফের একবার অনন্যাকে ডেকেছে এনসিবি।সূত্রের খবর, অনন্যা জানান, আরিয়ান তাঁর সহপাঠী ছিলেন। একইসঙ্গে সুহানা খান তাঁর প্রিয় বন্ধু। তাই শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলেই তাঁরা দেখা করেন। আর নিজেদের সময় কাটান, পার্টি করেন। আর সেটা আজ বলে নয়। স্কুলজীবন থেকেই তাঁরা ভালো বন্ধু এবং সেই সূত্রেই তাঁরা একসঙ্গে ঘোরাফেরা করেন। এরসঙ্গে মাদক কারবারের কোনও যোগ নেই।

চ্যাটে আরিয়ান অনন্যাকে বলেন, তার জন্য মাদক জোগাড় করে দিতে। আরিয়ানের সেই অনুরোধে রাজিও হন অনন্যা। চ্যাটের এই অংশ নিয়ে অনন্যাকে প্রশ্ন করা হলে, এনসিবি কর্তাদের অনন্যা জানিয়েছেন, তিনি আরিয়ানের সঙ্গে ঠাট্টা করেছিলেন।

সম্পর্কিত খবর