শিরোনাম
সাত বছরে সড়কে প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর‘ওলিস’ সেমিনারে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ফের মামলাস্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তারজ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রীবিশ্ববাজারে নিম্নমুখী তেলের দামবাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডাআইডিআরএ’র নতুন সদস্য কামরুল আহসান ও সফিকুল ইসলামলুটপাটে ধ্বংস প্রগ্রেসিভ লাইফ, সম্পদ বিক্রি নিয়ে প্রশ্নমাতারবাড়ীতে শিল্প করিডোর চায় জাপানবৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কাব্যবসায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ, আবেদন ১ নভেম্বর থেকেরিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতসহজ শর্তে ঋণ বাড়াতে আইএমএফের তাগিদ
down of head

নিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জা

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। সেই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান ঢালিউডের একঝাঁক তারকা; গিয়েছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

অনুষ্ঠান শেষ হলেও গত কয়েকদিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। সামাজিক মাধ্যমে নিয়মিত সেই ভ্রমণের ছবিও শেয়ার করছেন অনুরাগী ও ভক্তদের সঙ্গে।

তবে এবার নিজের সামাজিক মাধ্যমে তমা মির্জার পোস্ট করা নতুন কিছু ছবি বেশ নজর কেড়েছে। ছবিতে তাকে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর পরা বড় হোয়াইট ওভারকোট আর চোখে কালো চশমা; যা বেশ আকর্ষণীয় রূপে ফুটিয়ে তুলেছে তমাকে।

ছবিগুলোতে আরও দেখা যায়, একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে ফ্রেমবন্দি হয়েছেন তমা। কিছু ছবিতে তার চোখেমুখে ধরা দিয়েছে বোল্ড, আবেদনময়ী ও গ্ল্যামারাস ভঙ্গি।

ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’

তমার এই আকর্ষণীয় লুক দেখে ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করছেন।

সম্পর্কিত খবর