চার কোম্পানির পর্ষদ সভা কাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটি হলো ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। সভায় এসব কোম্পানির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিলিভার: তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। একই সঙ্গে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার।
আইপিডিসি: তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। একই সঙ্গে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স।
ডিবিএইচ: তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামীকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। একই সঙ্গে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ডিবিএইচ।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। একই সঙ্গে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।



