শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চারদিনে রিটার্ন দাখিলে কর সুবিধা ২৫ হাজার পর্যন্ত

চলতি অর্থবছরে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা পাচ্ছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে শর্ত সাপেক্ষে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা কিংবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন করদাতা। সে হিসাবে মাত্র চারদিন সময় পাচ্ছেন তারা।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় করদাতারা যদি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করেন, তবে তারা তাদের মোট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে রিবেট বা প্রণোদনা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। এই প্রণোদনা করদাতাকে সরাসরি আর্থিক সুবিধা প্রদান করবে, অর্থাৎ করদাতাকে তার প্রকৃত কর থেকে কিছুটা কম পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

প্রণোদনার শর্ত ও সীমার বিষয়ে এনবিআর কিছু সুনির্দিষ্ট নীতিমালা করেছে। যার মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন। এই প্রণোদনার আওতায় একজন করদাতা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন। যারা শুধু চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলেই এই প্রণোদনা কার্যকর হবে।

বিলম্ব করলে কী হবে

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, সেপ্টেম্বর মাসের পর রিটার্ন দাখিল করলে করদাতারা আর এই বিশেষ প্রণোদনা পাবেন না। এমনকি ডিসেম্বর মাসের পর রিটার্ন দাখিল করলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী করদাতাকে বিলম্বের জন্য অতিরিক্ত কর বা জরিমানাও পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা করদাতাদের জন্য আর্থিকভাবে সাশ্রয়ী হবে।

করসেবা সহজ করার লক্ষ্যে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা এনবিআর-এর ওয়েবসাইটে গিয়ে তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। অনলাইনে কর পরিশোধের জন্য ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টারের (০৯৬৪৩৭১৭১৭১) মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।

সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। নতুন করবর্ষে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে করদাতারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। ওই তালিকায় রয়েছে– ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ নন, তারা সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দিতে পারবেন

সম্পর্কিত খবর