শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চলতি সপ্তাহে ছয় ব্যাংকের পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংক: তালিকাভুক্ত ব্যাংকটির পর্ষদ সভা ১৫ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

উত্তরা ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা ১৫ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

মার্কেন্টাইল ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা ১৫ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ব্যাংক এশিয়া: ব্যাংকটির পর্ষদ সভা ১৬ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা ১৬ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

আইএফআইসি ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা ১৬ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

এছাড়া রবি আজিয়াটার পর্ষদ সভা ১৫ মার্চ বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা করতে পারে কোম্পানিটির পর্ষদ। একই দিন পর্ষদ সভা রয়েছে বস্ত্র খাতের কোম্পানি কাট্টলী টেক্সটাইলেরও। সভাটি ওই দিন বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর