গ্রাহক সেবায় যুক্ত হলো নতুন দিগন্ত

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও এনসিসি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং এনসিসি ব্যাংক পিএলসি-এর মধ্যে (অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেজ)সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট সাইনিং শ্রীমনি অনুষ্ঠিত হয়।

এই চুক্তির মাধ্যমে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর সম্মানিত গ্রাহকরা এখন থেকে দেশের যেকোনো এনসিসি ব্যাংক শাখায় গিয়ে শুধুমাত্র পলিসি নম্বর উল্লেখ করেই সহজে ও নিরাপদে প্রিমিয়াম জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে ব্যাংকের অফিসিয়াল রসিদ গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), জনাব মোহাম্মদ শাহ আলম, ডিএমডি (অপারেশন), জনাব মোহাম্মদ নাজমুল আকবর জুয়েল, হেড অব আইসিটি, জনাব মোঃ আলমগীর আলম, হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং জনাব শাহাদাত হোসেন সোহাগ, হেড অব গ্রুপ।

এনসিসি ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, ডিএমডি, জনাব মোঃ জাকির আনাম, ডিএমডি, মিসেস শাহিন আক্তার, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট এবং জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম, হেড অব আইসিটি।

এই সমঝোতা চুক্তি আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ডিজিটাল ও গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে গ্রাহকরা কোনো মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে সরাসরি ব্যাংকে নিজ হাতে প্রিমিয়াম জমা দিতে পারবেন, যা অর্থ লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা আরও নিশ্চিত করবে।

গ্রাহকের আস্থা, নিরাপদ লেনদেন এবং আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়েই আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এগিয়ে চলেছে।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও গ্রাহকসেবাকে আরও সহজ, নিরাপদ ও যুগোপযোগী করতে আমরা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে যাব।

সম্পর্কিত খবর