শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গেম খেলে বাংলা শিখবে শিশুরা

বাসায় বড় বোনের ছেলে আয়মান ও বাড়িওয়ালার ছেলে আদিবের সারাদিন ফ্রি ফায়ার খেলা দেখে ফেনী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী আরাফাতুল ইসলাম ইনসাফের মাথায় প্রশ্ন ঘুরপাক খায়, এভাবেই কী শিশুদের সময় ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে?

যে গেম খেলে শিশু কিছু শিখতেই পারছে না, তা নিয়েই পড়ে আছে সারাদিন। গেমে আসক্তি ও শিশুদের ভবিষ্যৎ ইনসাফকে চিন্তিত করে তুলে।

গেম নিয়ে ভাবতে ভাবতে একদিন ইউএস অ্যাম্বেসির একটি কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ হাতে এসে যায়, গেমের হাতেখড়ি শিখে ইনসাফ তৈরি করে ফেলে সোলজার অব ফিফটি টু গেমটি, যে গেমটি শিশুদের বাংলা শেখাবে। শেষের দিকে এতে সহযোগী হন সাহাদাত ও বায়েজীদ নামে তার আরও দুই সহকর্মী।

গেমটির গল্পে ৫২ সালে এলিয়েন পৃথিবী দখল করে বাংলাদেশে ভাষা মিউজিয়ামে সংরক্ষিত ১০টি বর্ণমালাকে অপহরণ করে স্পেসশিপে করে নিয়ে যাচ্ছে। প্লেয়ারকে সেই স্পেসশিপগুলোকে আক্রমণ করে বর্ণমালাগুলোকে উদ্ধার করতে হয়। পুরো গেমটিতে ৫২টি লেবেল রাখা হয়েছে। ৮ বছর বয়সী আয়মান দুই দিনেই গেমটি শেষ করে ফেলে।

গেমটি বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষী শিশুদের ও দেশের শিশুদের বাংলা বর্ণমালা শেখাতে অসামান্য ভূমিকা পালন করতে পারে বলে আশাবাদী ফেনী নবীনচন্দ্র সেন লাইব্রেরিতে কর্মরত নয়ন পাশা।
তিনি বলেন,‘এমন গেম শিশুরা না খেললে অভিভাবকরা জোর করে খেলাবেন। ’

ইনসাফ বলেন, ‘একটি গবেষণায় দেখা যায় বিদেশে থাকা ৮০ শতাংশ শিশুর মা-বাবাই শিশুর বাংলা শেখা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। গেমটির মাধ্যমে শিশুরা বাংলা বর্ণমালার সঙ্গে পরিচিত হতে পারবে। পরের সংস্করণে আমরা শব্দ শেখানোর পরিকল্পনা করছি। গেমটি শিশুদের বায়ান্নোর চেতনায় উদ্বুদ্ধ করবে বলে মনে করছি।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গেমটির প্রথম সংস্করণের আনুষ্ঠানিক প্রকাশ করেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুদ্দীন শাহ।

গেমটির ভবিষ্যৎ সংস্করণ ও উন্নয়নের জন্য অনুদান সহযোগিতার ও পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানিয়েছেন গেমটির ডিজাইনার ও প্রধান ডেভেলপার ইনসাফ। তা না হলে গেমটি এখানেই থেমে যাবে। প্লে স্টোরে খুব শিগগিরই পাওয়া যাবে জিরোওয়ানল্যাবের তৈরি ‘সোলজার অব ফিফটি টু’ গেমটি।

সম্পর্কিত খবর