down of head

কৃষিবিদ সিডের কিউআইও আবেদন শুরু ২০ মার্চ

যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন পাওয়া কৃষিবিদ সিড লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) ২০ মার্চ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৪ মার্চ পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম চলাকালে এ আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩১ জানুয়ারি বিএসইসির ৮০৯তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কৃষিবিদ সিড লিমিটেডের কিউআইও অনুমোদন দেয়া হয়েছে। স্বল্প মূলধনি কোম্পানিগুলোর জন্য বিএসইসির ২০১৮ সালের রুল অনুযায়ী এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি যোগ্য বিনিয়োগাকারীদের অনুকূলে ১ কোটি ১৬ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১১ কোটি ৬০ লাখ টাকা মূলধন উত্তোলন করবে। এর প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। উত্তোলনকৃত অর্থ দিয়ে কোম্পানিটি কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

 

সম্পর্কিত খবর