শিরোনাম
icon কালিয়াকৈরে ৫০টির বেশি কারখানায় ছুটি, বন্ধ ৭টি icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা
down of head

কালিয়াকৈরে ৫০টির বেশি কারখানায় ছুটি, বন্ধ ৭টি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

এদিন সকাল ৭টা থেকে জেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

সকাল ৭টা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানা ফটকে আসলেও বন্ধের নোটিশ পেয়েই তারা ফিরে যেতে শুরু করেছে। অনেক শ্রমিককে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাক শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ, আরিফ ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমরা এখন কাজ করতে চাই।

কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায় নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে।

তিনি আরও জানান, অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করেছে। আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।

সম্পর্কিত খবর