কম বয়সে গার্ডিয়ানের বিমা কেন একটি বিচক্ষণ সিদ্ধান্ত
তরুণ বয়সে সুস্থ থাকা এবং বড় ধরনের পারিবারিক দায়িত্ব না থাকায় অনেকেই জীবনবিমার প্রয়োজন অনুভব করেন না। কিন্তু দুর্ঘটনা কিংবা অসুস্থতা কোনো নির্দিষ্ট বয়স দেখে আসে না। তাই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার শুরুতেই বিমা সুরক্ষার মাধ্যমে ভবিষ্যৎ নিরাপদ করার পরিকল্পনা করা যেতে পারে।
কম বয়সে বিমা গ্রহণের অন্যতম সুবিধা হলো তুলনামূলক কম প্রিমিয়াম। বয়স ও স্বাস্থ্যগত ঝুঁকি কম থাকায় তরুণেরা সাধারণত সাশ্রয়ী খরচে বিমা সুরক্ষা পেতে পারেন। আগে থেকে পলিসি গ্রহণ করলে ভবিষ্যতে বয়স বৃদ্ধি বা স্বাস্থ্যের পরিবর্তন হলেও আর্থিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত থাকে।
বাংলাদেশে চিকিৎসাব্যয় দ্রুত বাড়ছে। হঠাৎ কোনো অসুস্থতা বা দুর্ঘটনা একজন তরুণের সঞ্চয় শেষ করে দেওয়ার পাশাপাশি পরিবারের ওপরও বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। গার্ডিয়ানের বিমা সুরক্ষা এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে এবং কষ্টার্জিত সঞ্চয় সুরক্ষিত রাখতে ভূমিকা রাখতে পারে।
জীবনবিমা শুধু নিজের জন্য নয়, পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবারের প্রধান উপার্জনকারী মারা গেলে বিমার অর্থ দৈনন্দিন ব্যয়, ঋণ পরিশোধ এবং সন্তানের শিক্ষা অব্যাহত রাখতে সহায়তা করতে পারে।
বর্তমানে গার্ডিয়ানের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘গার্ডিয়ান লাইফ’-এর মাধ্যমে সহজে, নিরাপদে এবং কাগজপত্রের ঝামেলা ছাড়াই বিমা গ্রহণ ও পরিচালনা করা সম্ভব। তাই দায়িত্ব বাড়ার অপেক্ষা না করে কম বয়সেই বিমার যাত্রা শুরু করা হতে পারে নিজের ও পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি বিচক্ষণ সিদ্ধান্ত।


