শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কক্সবাজারে প্রগ্রেসিভ লাইফের বার্ষিক সম্মেলন

প্রগ্রেসিভ লাইফ প্রতিষ্ঠার পর থেকে বীমা গ্রাহক এবং শেয়ারহোল্ডারদের আস্থা ও নির্ভরতায় রুপান্তরিত হচ্ছে এ বলে মন্তব্য করেন কোম্পানির সিইও সাইদুল আমিন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে শোভাযাত্রা এবং হোটেল সী ওয়ার্ল্ডে বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন

প্রগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদুল আমিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে বীমা সেবার মাধ্যমে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থাও নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে। ২০২৪ সালে গ্রাহকের বীমা দাবী পুরন করা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর পলিসির সংখ্যা ছিল ১৯৯৭৯০টি, মোট ব্যবসার পরিমান ১২৫.৬৫ কোটি টাকা। এই পর্যন্ত মৃত্যুদাবি পরিশোধ করেছে ৯.২৭ কোটি, প্রত্যাশিত সুবিধা পরিশোধ করেছে ৯২.৫৩ কোটি, সমর্পণ মূল্য পরিশোধ করেছে ৭.৩৪ কোটি এবং মেয়াদ উত্তীর্ণ দাবী পরিশাধ করেছে ৩০৫.৬৬ কোটি টাকা সহ সর্বমোট ৪১৪.৮০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এফডিআর, বন্ড, বিজিটিবি ও শেয়ার ইনভেষ্টমেন্ট করা হয়েছে ১৯১.৪৯ কোটি টাকা, কোম্পানির লাইফ ফান্ডে রয়েছে ১০২.৯৯ কোটি টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই বলেন, দেশের বীমা শিল্পে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স অন্যতম বীমা প্রতিষ্ঠান। শুধুমাত্র দেশের জনগণের কল্যাণে ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে প্রগ্রেসিভ লাইফ এবং প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই অর্থাৎ ২০০৫ সালে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর অন্তর্ভূক্ত হয়।

তিনি আরও বলেন, কোম্পানিটি ২০০৮ সালে স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন এবং সার্বিক কার্যক্রম বিবেচনায় ‘দি বাংলাদেশ ইনস্টিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস’ এর নিকট থেকে ‘বেস্ট কর্পোরেট পারফরমেন্স এওয়ার্ড’ অর্জন করে। নিয়ন্ত্রক সংস্থা বীমা অধিদপ্তরের নির্দেশনায় ২০০৬ সালে সমাপ্ত হিসাব বৎসরের উপর ভিত্তি করে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড কর্তৃক কোম্পানির রেটিং সম্পন্ন করে ফলাফল ‘বিবিবি+’ প্রদান করা হয়েছে। বর্তমানে কোম্পানিটি দরিদ্র জনগোষ্ঠির কল্যাণার্থে দেশব্যাপী বীমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ২৪ বৎসরের প্রতিষ্ঠিত কোম্পানিটি অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দেশব্যাপী নিরলসভাবে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে।

বজলুর রশীদ এমবিই বলেন, বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বীমাশিল্পের উন্নয়নে বিভিন্ন নীতিমালা প্রনয়ন করেছে, যা আমাদের সঠিক পথে সাফল্য অর্জনে সহায়তা করবে। সুতরাং আইডিআরএ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নীতিমালা আমাদের মেনে চলতে হবে। সকলের প্রচেষ্টায় আগামী বছর ব্যবসা এবং বিনিয়োগের পরিমাণ আরো বৃদ্ধি হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বিভিন্ন অনিয়মের কারনে দেওলিয়া হওয়ার পথে এবং তারা গ্রাহকদের দাবীর টাকা পরিশোধ করতে পারছে না। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ এই ধরনের কোন সমস্যা নেই। আমরা সব সময় গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে দাবী সময় মতো পরিশোধে বদ্ধপরিকর। কাঙ্খিত সাফল্য অর্জনে প্রতিটি উপজেলায় সংগঠন তৈরী করে অফিস স্থাপন করতে হবে। বেশি বেশি মহিলাকর্মী নিয়োগ করতে হবে, যাতে তারা বিদেশে চাকুরীরত পরিবারের সদস্যদের বীমার প্রয়োজনীয়তা বুঝিয়ে তাদের বীমা করতে উদ্বুদ্ধ করাতে সক্ষম হয়। এতে ব্যবসার পরিধি আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, সম্মেলনে ২০২৩ সালের সেরা ৭ জন উন্নয়ন কর্মকর্তাকে পুরষ্কার হিসেবে পবিত্র ওমরাহ হজ পালনের ব্যবস্থা প্রদান করা হয়। সম্মেলনে ২০২৪ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৪ ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা।

এছাড়াও সারাদেশ থেকে আসা প্রায় ৫০০ এরও অধিক বীমা কর্মী, উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন।

প্রগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা(সিইও) মোহাম্মদ সাইদুল আমিন সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান (পরিচালক), মোঃ জামিল শরিফ, পিএইচডি এফসিএমএ (পরিচালক), শরিয়া কাউন্সিল এর চেয়ারম্যান প্রফেসঁর ড. আ ক ম আবদুল কাদের ও কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আমিন নোমান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শিপন, মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী (উপ-ব্যবস্থাপনা পরিচালক), শাহাজাহান আজাদী, সিনিয়ার ডিএমডি (উন্নয়ন), মোঃ জসিম উদ্দিন, সিনিয়ার ডিএমডি (উন্নয়ন), মীর ফেরদৌস আহমেদ, সিনিয়ার ডিএমডি (উন্নয়ন) ও প্রধান আর্থিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন সংগঠনের প্রধানগন।

সম্পর্কিত খবর