এনসিসি ব্যাংকের চান্দিনা শাখা উদ্বোধন
কুমিল্লার চান্দিনায় এনসিসি ব্যাংকের ১২৪তম শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মুত্তাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকশী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া এবং চান্দিনা পৌরসভার সাবেক কমিশনার মো. সেলিম। অন্যান্যের মধ্যে ব্যাংকের এসইভিপি সৈয়দ তোফায়েল আলী, মোহাম্মদ মিজানুর রহমান ও হেড অব করপোরেট বিজনেস ইউনিট মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।



