শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এনআরবি ইসলামিক লাইফের পাকুন্দিয়া জোনাল অফিসের শুভ উদ্বোধন

শুক্রবার এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পাকুন্দিয়া জোনাল অফিসের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-২, পাকুন্দিয়া-কটিয়াদী, বিশেষ অতিথি ছিলেন জনাব এমদাদুল হক জুটন, চেয়ারম্যান- পাকুন্দিয়া উপজেলা পরিষদ, জনাব এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান- এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জনাব মোঃ কফিল উদ্দিন, অধ্যক্ষ- পাকুন্দিয়া সরকারি কলেজ, মুখলেছুর রহমান ভূইয়া, ঐতিহ্য পাকুন্দিয়ার সাধারণ সম্পাদক এবং জনাব মো: মিজানুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অনুষ্ঠানের সভাপত্বিত করেন জনাব এইচ.এম. মিলন রহমান, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রধান কার্যালয়, ঢাকা।

অনুষ্ঠানের উদ্বোধন করে সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন ও সম্পদের যাবতীয় ঝুঁকি বহনের ক্ষেত্রে বীমাসেবা জীবনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উপস্থিত সকলকে তিনি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর সেবা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

এন এস

সম্পর্কিত খবর