শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঋণখেলাপি শওকতকে চেয়ারম্যান বানালো গ্লোবাল ইন্স্যুরেন্স

ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের তালিকায় উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান শওকত রেজা। বাংলাদেশ ব্যাংকের সিআইবি অনুসন্ধানে এমন তথ্য নিশ্চিত করা হয়।

 

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শওকত রেজার সিআইবি অনুসন্ধানের জন্য গ্লোবাল ইস্যুরেন্স লিমিটেডে চিঠি প্রেরন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বদরুন্নাহার বর্ণ স্বাক্ষারিত এক চিঠি জবাবে আইডিআরএ উপ-পরিচালক মো: সোলায়মানকে এমন তথ্য নিশ্চিত করা হয়।

 

চিঠি সূত্রে জান যায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) দাপ্তরিক কাজে ব্যবহারের নিমিত্তে তথ্য যাছাই প্রেরন করে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়, বাংলাদেশে কার্যত সকল তফসিলী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি থেকে প্রাপ্ত সিআইবি ডাটাবেইজে সর্বশেষ রিপোর্টকৃত ঋণ তথ্যের ভিত্তিতে যাচিত গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান শওকত রেজা জামিনদাতা ঋণখেলাপি। তবে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের জামিনদার হিসেবে তিনি ঋণ খেলাপি তা জানায়নি বাংলাদেশ ব্যাংক।

 

বীমা বিশেষজ্ঞদের মতে, যদি কোনো বীমা কোম্পানির চেয়ারম্যান বা পরিচালক জামিনদার হিসেে ঋণখেলাপি হয়, তবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এমতাবস্থায় চেয়ারম্যানের ঋণখেলাপি হওয়া তার পরিচালক পদের বৈধতা বাতিল হতে পারে। কর্তৃপক্ষ এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে পারে বীমার স্বার্থে।

কর্তৃপক্ষ ঋণ খেলাপি হওয়া থেকে উদ্ভূত ঝুঁকির কারণে বীমা কোম্পানির স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আইন অনুযায়ী, বীমা কোম্পানির পরিচালক বা ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

 

জামিনদাতা ঋণখেলাপির বিষয়ে বক্তব্য নিতে গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শওকত রেজাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন কেটে দেন। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি এস এম নুরুজ্জামান বিজনেস প্রতিদিনকে বলেন, কোম্পানির পরিচালকদের অনেক বিষয়ে স্বচ্ছ থাকতে হয়। সেখানে কেউ যদি স্বচ্ছতা না দেখায় তাহলে তার জন্য তার নিয়ন্ত্রন কর্তৃপক্ষ রয়েছে। বীমার ক্ষেত্রে আইডিআরএ ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন তাদের তদারকি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষই করনীয় ঠিক করবেন তাদের অধিনস্ত প্রতিষ্ঠানের।

 

জানা যায়, শওকত রেজা দেশের একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। রেডিমেড পোষাক ও টেক্সটাইল পণ্য আমদানি ও রফতানিতে কাজ করছেন তিনি। গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং অ্যালিউর অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন প্লাস লিমিটেড, রেজা ফ্যাব্রিকস লিমিটেড, রেজা ফ্যাশন্স লিমিটেড, পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, পদ্মা উইয়েভিং লিমিটেড এবং পদ্মা ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন তিনি।

সম্পর্কিত খবর