ইরানের হামলার পর আবারো বাড়ল তেলের দাম

সর্বশেষ মার্কিন-ইরান সংঘর্ষ এবং কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে তেহরানের হামলার পর আবারো তেলের দাম বেড়েছে। আজ (৩ জুন) সকালে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

সর্বশেষ মার্কিন-ইরান সংঘর্ষ এবং কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে তেহরানের হামলার পর আবারো তেলের দাম বেড়েছে। বুধবার (৩ জুন) সকালে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭ দশমিক ৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা এবং কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর মধ্যপ্রাচ্যে সংঘর্ষ শুরু হয়।

সম্পর্কিত খবর